তার দেওয়া ক্ষত (Malobika) Poem by Arun Maji

তার দেওয়া ক্ষত (Malobika)

Rating: 5.0

শূন্য বুকেই মরে যাবো আমি।
যেমন মরে আরো পাঁচটা
ফাউ পাওয়া জীবনের
গরীব ছাপোষা মানুষ।

চিতা কাঠে চড়াতে গিয়ে
কেউ নজরও করবে না-
আমার ঘুনসীতে বাঁধা ছেঁদা একটা পয়সা
লুঙ্গির গিঁটে আধখাওয়া বিঁড়ি
বুকে অক্ষত এক ক্ষত।

ক্ষতটা কার দেওয়া যেন?
নাহঃ কখনো বলবো না
কাউকে বলবো না।
যার দেওয়া ক্ষত তাকেও বলবো না।

অভিমানে শূন্য বুকে মরতে চাই,
কিন্তু নাহঃ
পুরোপুরি শূন্য বুকে মরবো না।
তার দেওয়া
গোপন ক্ষত বুকেই মরবো।

© অরুণ মাজী

তার দেওয়া ক্ষত (Malobika)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success