যদি মামলা ঠুকে দিই? (Malobika) Poem by Arun Maji

যদি মামলা ঠুকে দিই? (Malobika)

Rating: 5.0

কতদিন দূরে সরিয়ে রাখবে হে মালবিকা
আর কতদিন দূরে সরিয়ে রাখবে?
কালো চোখের হাসি দিয়ে
আর কত হত্যা করবে?

যদি মামলা ঠুকে দিই?
হত্যা ষড়যন্ত্র সন্ত্রাসের অভিযোগে
যদি একটা মামলা ঠুকে দিই?

দেখিয়ে দেখিয়ে যদি না পারো
লুকিয়ে তো ভালোবাসতে পারো।
ছুঁতে যদি নাও পারো
থাপ্পড় তো একটা লাগাতে পারো।

কান মুলা খেতে যদি এতো উৎসুক আমি
একটু কানমুলা দিতে পারো না?
সুগন্ধ মাখা নরম হাতে
একটু কানমুলা দিতে পারো না?
তিনবার যদি নাও পারো
একবারও কি তুমি পারো না?

কতদিন আর
বুক চাপড়ে হাহাকার করবো?
কতদিন আর তোমার ছবি বুকে
মা-কে কৈফিয়ৎ দেবো?

লজ্জা কি একটু করে না আমার?
নির্লজ্জ্যের মতো ভিক্ষা চাই বলে
লজ্জা কি একটু নেই আমার?

ওহে নারী
এতো নির্মম নিষ্ঠুর কেন তুমি?
কোমল হৃদয় পাথরে ঢেকে
কেন? কেন এতো যন্ত্রণা দাও তুমি?

© অরুণ মাজী

যদি মামলা ঠুকে দিই? (Malobika)
Monday, February 4, 2019
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
Parijat 04 February 2019

Kaan taanlay jodi matha ashe 😃😃

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success