শুধু স্বপ্নে এসো তুমি (Malobika) Poem by Arun Maji

শুধু স্বপ্নে এসো তুমি (Malobika)

ভালো তবে বেসো না
চেয়ে দেখো শুধু।
কাজল চোখে ঝিলিক নিয়ে
চেয়ে দেখো শুধু।

টোল গালে দোল তুলে
দাঁতে দিয়ে ঠোঁট কেটে
চেয়ে দেখো শুধু।

ভালো তবে বেসো না
কাছে বসো শুধু।
ঠেসে ঠেসে ঘেঁষে ঘেঁষে
কাছে বসো শুধু।

আঁচলটা একটু উড়িয়ে দিয়ে
নাভি উপত্যকায় স্বপ্ন নিয়ে
কাছে বসো শুধু।

ভালো তবে বেসো না
শুধু স্বপ্নে এসো তুমি।
জবা ঠোঁটে মৃত্যু এঁকে
স্বপ্নে এসো তুমি।

সাহারা ভূমিতে বৃষ্টির মতো
এ হতভাগ্যের বিনিদ্র রাতে
একটু স্বপ্নে এসো তুমি।

© অরুণ মাজী

শুধু স্বপ্নে এসো তুমি (Malobika)
Thursday, April 4, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success