তোমার কাছে ঋণী (Malobika) Poem by Arun Maji

তোমার কাছে ঋণী (Malobika)

চোখে তোমার হাসি
আমি তোমার কাছে ঋণী।
বুকে তোমার ঔদ্ধত্য
আমি হলাম সাহসী।

কেন এসেছিলে?
কাজল চোখে ঝিলিক এঁকে
কেন হেসেছিলে?

আসতে তো তোমাকে বলি নি।
একটু হাসো
সে আবদারও আমি করি নি।

তবে আমার রাত কেন আমার নয়?
স্বপ্ন কেন তুমিময়?
ভাব কেন বাঙময়?

একদা
যৌবনের জীবন জ্বালানো টিটকিরি
সহ্য করতে না পেরে
আমার পূর্বতন প্রেমিকা
শ্রীমতি কবিতাকে দিয়েছি ছুটি।

আজ সে কেন আমার দ্বারে?
বলো, সে কেন আমার দ্বারে?
আমি জানি
তুমি স্বপ্ন কল্পনা কবিতা
তোমরা কেউই আমার নয়।

নয় তো এলে কেন?
এসেছিলে যদি
কাজল চোখে স্বপ্নে এঁকে
ব্যঞ্জনাময় হাসি
হেসেছিলে কেন?
আঁচল তোমার উড়িয়ে দিয়ে
গর্বোদ্ধত বক্ষ উপত্যকায়
অব্যক্ত আমন্ত্রণ এঁকেছিলে কেন?

© অরুণ মাজী

তোমার কাছে ঋণী (Malobika)
Friday, April 12, 2019
Topic(s) of this poem: love,pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success