মধু মৌচাক ও প্রাচীর (Malobika) Poem by Arun Maji

মধু মৌচাক ও প্রাচীর (Malobika)

Rating: 5.0

এতো চুমু দিই তোমায়
তবু চুমু​ ​চুমু লাগে না।
এতো​ আলিঙ্গন করি তোমায়
তবু ​আলিঙ্গন মনে হয় না।

শুয়ে তুমি আমার বুকে
​অথচ মনে হয়​ ​
তুমি ​অন্য কোথাও, ​অন্য গ্রহলোকে।
তোমা​ ​আমা মাঝে ​
দুর্ভেদ্য ​কোন ​প্রাচীর ​
​দিবারাত্র জেগে আছে। ​

ইচ্ছে ​তো অনেক
​পান করি ​তোমার ​বুকের মধু।
আকন্ঠ অহরহ​। ​
কিন্তু সেই ​প্রাচীরটা?
পৌঁছতে ​আমায় ​দেয় না​গো ​
​পৌঁছতে আমায় দেয় না। ​

​এ প্রাচীর কিসের প্রাচীর
​হে মালবিকা? ​
আমার আমিত্ব
অথবা তোমার তুমিত্ব? ​
​আমার আসক্তি
অথবা তোমার অবহেলা? ​

নাও গো​ সখী বুকে ​নাও
আমায় তুমি ভাসিয়ে নাও।
আমার তুমি​ জীবন নাও
​স্বপ্ন নাও। ​মরণ না​ও।

বিনিময়ে
বুকে তোমার ঠাইঁ দাও।

© অরুণ মাজী

মধু মৌচাক ও প্রাচীর (Malobika)
Sunday, April 21, 2019
Topic(s) of this poem: love,separation
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success