জীবন যৌবন যন্ত্রণা (Malobika) Poem by Arun Maji

জীবন যৌবন যন্ত্রণা (Malobika)

Rating: 5.0

আগামীর​ অদৃশ্য ​আবেশে ​​আবিষ্ট হয়ে
চির অপেক্ষমান
প্রেমহীন
​অবসাদগ্রস্ত ​হৃদয়।

কতদিন?
​আর ​কত অপেক্ষা?
কত অপেক্ষা করলে
হতভাগ্য​ যৌবনের ​
​একটু ​প্রায়শ্চিত্ত হয়?

​এই বিষণ্ণ বিকেলে
​রাঙা ঠোঁটে জবা মেখে
হেসে হেসে হেঁকে যায় কে?
ফেরিওয়ালা? ​ কোন ফেরিওয়ালা? ​

​ওহে ​ফেরিওয়ালা
কি ফেরি ​করো গো ​? ​​ প্রেম?
কত দাম গো?
গাড়ি? বাড়ি? ​প্রাসাদ? ​
নাহঃ বাবা নাহঃ
গাড়ি বাড়ি ​প্রাসাদ ​কিচ্ছু আমার নেই।
​গোপন ​স্বপ্নে ​আঁকা
হলুদ একটা ​চাঁপা দেবো তোমায়।
নেবে?
কি বললে? নেবে না?
কক্ষনো নেবে না?

অবসাদের ​অনাহুত ​আঙিনায়
আশাহীনতা বুকে
জেগে আছে আশা
​ধৈর্য্য নামের অধৈর্য্যকে সঙ্গী করে। ​
ছিন্ন স্বপ্নের আঙিনায়
শুয়ে আছে ​মৃত ​​যৌবন
জীবন নামের মরণকে সঙ্গী করে।

​এদিকে ঢং ঢং করে কিসের ঘন্টা বাজলো?
বার্ধক্যের?
ওহে সময়
সবে কাঁচা যৌবন আমার
এখুনি বার্ধক্যের সময় হবে কেন?

মালবিকা, তুমিই বলো না
এখন কি বার্ধক্যের সময় হয়েছে আমার?


© অরুণ মাজী

জীবন যৌবন যন্ত্রণা (Malobika)
Thursday, June 6, 2019
Topic(s) of this poem: despair,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success