তোমার আঁকা কবিতা তুমিই নাও (Malobika) Poem by Arun Maji

তোমার আঁকা কবিতা তুমিই নাও (Malobika)

তোমার আঁকা কবিতা
তুমিই নাও।

আমি কখনো লিখিনি এ কবিতা।
তোমার চেরি লাল ঠোঁটে
হাসতে হাসতে গাইছিলো এ কবিতা।
তোমার বুকের পাহাড় ঢাকা সোনালী উপত্যকায়
আমাকে উপহাস করছিলো এ কবিতা।
তোমার নিতম্বের মায়াবী ছন্দে
আমাকে আমন্ত্রণ জানাচ্ছিলো এ কবিতা।

কে বলেছে, এ কবিতা আমি লিখেছি?
তোমার আঁকা কবিতা
তোমাকেই ফিরিয়ে দেবো আমি।

তবে দেওয়ার আগে একবার একটু সুযোগ দিও-
বিবর্তনের ঘোমটায় হারিয়ে যাওয়া
এক পৃথিবী হতভাগ্য মানুষের কাছে -
উচ্চৈঃস্বরে এ কবিতা পড়তে চাই আমি
গাইতে চাই আমি।

আত্মবিস্মৃত পৃথিবীর মানুষকে দেখাতে চাই আমি-
তুমি নারী নও
তুমি কবিতা।
অপূর্ব সুন্দর এক কবিতা।

প্লিজ, যদি পারো
তো সন্ধ্যেবেলা নদীর ধারে এসো।
আজ পূর্ণিমার জ্যোৎস্নালোকিত স্নিগ্ধতায়
নতুন এক কবিতা খুঁজবো আমি।
সেই কবিতা, যা কেবল জ্যোৎস্নাবেলায়
তোমার অর্দ্ধউন্মুক্ত বুকের মধ্যে ফুটে।

তারপর পরদিন তোমায়
দেবো, আরও একটা কবিতা।
আমার হৃদয়ে তোমার ছোঁয়া দিয়ে আঁকা
তোমার শ্রেষ্ঠ কবিতা।

© অরুণ মাজী

Saturday, August 31, 2019
Topic(s) of this poem: beauty,love,passion,poetry
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success