কেন এসেছিলে তুমি? (Malobika) Poem by Arun Maji

কেন এসেছিলে তুমি? (Malobika)

Rating: 5.0

কেন এসেছিলে তুমি?
এসেছিলে বেশ করেছিলে। 
কিন্তু এমন করে তাকালে কেন?
হাসলে কেন?

জানো না 
চোখে তোমার, অন্তহীন অভিকর্ষ 
হাসিতে, সুনামির সর্ব্বগ্রাসীতৃষ্ণা?

আমার কষ্ট হয় না?
তৃষ্ণায় বুকটাছটফট করে মরে না?
জানো না 
ভুলে ভরা পৃথিবীর 
ত্রুটিযুক্ত মানুষ আমি 
পাশবিক ইচ্ছে যুক্ত 
উদ্বায়ী স্বভাবের ছাপোষা যুবক আমি?

এখন কি করি?
আমি কি করি?
টেবিলে ছড়ানো আমার 
অফিসের অত্যন্ত জরুরী কাজ। 
অথচ মনে আমার তুমি 
কেবল তুমি। 
চারঘন্টা হলো অফিসে এসেছি 
অথচ একটা কাজও হলো না। 
মনটা কেমন ফঙ ফঙ।  
বুকটা কেমন পাথর পাথর। 
পৃথিবীটা কেমন শূণ্য শূণ্য। 

বড় অসুখ আমার 
তাই না?
কি জানো নাম অসুখটার?
জানো 
তুমি কি এই অসুখের নাম জানো?

যদি জানো 
তো এর চিকিৎসা জানো?  

© অরুণ মাজী

কেন এসেছিলে তুমি? (Malobika)
Friday, September 6, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success