কেন ভুলতে তোমায় পারি না (Malobika) Poem by Arun Maji

কেন ভুলতে তোমায় পারি না (Malobika)

ওহে মালবিকা
তোমাকে দেখেছি বলে
আর চাঁদ দেখতে চাই না।
তোমার কণ্ঠ শুনেছি বলে
কোকিল সুর কাছে ডাকে না।
তোমার চুলের সৌরভ শুঁকেছি বলে
আর ফুল শুঁকতে চাই না।

চোখ মেললেই দেখি
লাস্যময়ী সেজে
হাসি হাসছো তুমি।
চোখ বুজলেই দেখি
স্বপ্নের মধ্যে মায়াবী স্বপ্ন এঁকে
অপেক্ষা করছো তুমি।
কাজে বসলেই দেখি
ঠোঁটে অমৃত ভরে
কাছে ডাকছো তুমি।

এমন কেন হয় হে নারী
এমন কেন হয়?
এ জীবন কেন
অলীক স্বপ্ন মনে হয়?
এ যৌবন কেন
ইচ্ছে-মৃত্যু মনে হয়?

অথচ ছুঁতে চাইলেও
ছুঁতে তোমায় পারি না।
তোমার ঠোঁটের অমৃত পান করতে চাইলেও
সে অমৃত পান করতে পারি না।

যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা
কি নিদারুন যন্ত্রণা!
মরতে চাইলেও
মরতে আমি পারি না।
বাঁচতে চাইলেও
বাঁচতে আমি পারি না।
জন্ম মৃত্যুর মাঝে
ত্রিশঙ্কু হয়ে ঝুলে আছি আমি।

বলো হে নিষ্ঠুর নারী
ভুলতে চাইলেও
কেন ভুলতে তোমায় পারি না?

© অরুণ মাজী

কেন ভুলতে তোমায় পারি না (Malobika)
Sunday, December 1, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success