তোমার সুগন্ধ পেলে (Malobika) Poem by Arun Maji

তোমার সুগন্ধ পেলে (Malobika)

Rating: 5.0

বাতাসে তোমার সুগন্ধ পেলে
উত্তরণ হয়।
অভ্যাসের জীবাশ্ম ভেঙে
জেগে উঠে হৃদয়
দেহ
আত্মা।
কল্পনা ডানা মেলে উড়ে,
স্বপ্ন তৈরী হয়
নতুন বাগান গড়বে বলে।

অথচ তুমি?
দেখেও দেখো না আমায়।
বাহানার গর্ভে নতুন বাহানার জন্ম দিয়ে
দূরে ঠেলে দাও আমায়।

অথচ আমি?
তোমার নাভির সোনালী উপত্যকায়
স্বপ্ন আঁকবো বলে
কবিতার কাছে পেতেছি হাত
সংগীতের কাছে করেছি ভিক্ষা
ঈশ্বরের কাছে হয়েছি নতজানু।

আজ কি তিথি মালবিকা?
কৃষ্ণপক্ষের মধ্যরাতে
বলি দেবো আমি
আমার সুখ
আমার সংযম
আমার হৃদয়।
মানত করবো
এই জন্মে
একবার যেন ছুঁতে পারি তোমায়।

বাতাসে তোমার কাঁকনধ্বনি বাজলে
জেগে উঠে মৃত্যু।
সুখের আকাশ ভেঙে
খসে পড়ে অতৃপ্ত ইচ্ছে
হৃদয়ের ক্রন্দন
আত্মার আর্তনাদ।

তবুও
তোমাকে আমি ছুঁবোই
একদিন।
হ্যাঁ, এই জন্মের একদিন।

© অরুণ মাজী
Painting: JWG

তোমার সুগন্ধ পেলে (Malobika)
Sunday, December 8, 2019
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success