মালবিকা অমল ও চৈতন্য (Malobika) Poem by Arun Maji

মালবিকা অমল ও চৈতন্য (Malobika)

Rating: 5.0

আমিও চাই
কেউ আমাকে স্বপ্নে দেখুক।

তার স্বপ্ন আর হৃদয়ের মাঝে
রাখুক এক সিন্দুক।
সেই সিন্দুকে
আমার একটা ছবি
না বলা কিছু কথা
আর অর্দ্ধ প্রস্ফুটিত রক্তিম এক গোলাপ।

আমিও চাই
কেউ আমাকে স্মরণ করুক।
যেমন আমি করি তাকে।
আমার হৃদয় আর স্মৃতির মাঝে
লুক্কায়িত যে সোনালী উপত্যকা
সেখানে ছবি আঁকা তার।

তার কাজল কালো চোখ
শ্যামল বরণ
অর্দ্ধ উন্মুক্ত নাভি
সদাহাস্য গর্বোদ্ধত নিতম্ব
আর জবা রাঙা ঠোঁট।

তার।
কিন্তু কে সে?
সে কে হে মালবিকা
সে কে?
তুমি কি চেনো তাকে?
কখনো দেখেছো তাকে?

স্মৃতির সিন্দুকে বেনারসী শাড়ি
কল্পনায় আল্পনা
স্বপ্নে রামধনু রঙ
চেতনায়
নারীর স্পর্শস্পৃহা যে যুবকের
সে কি আমি?

সে আমি?
অথবা আমার চেতনার মধ্যে নিদ্রিত অন্য এক আমি?
তাকে আমি কতটুকু জানি?

হৃদয়ে প্রেমের ছোঁয়া ঘটলে
তবেই মানুষ
পশুত্ব থেকে মনুষত্বে উন্নীত হয়।
আমি প্রেমিক নই
তো মানুষও নই।

কিন্তু আমার চেতনার মধ্যে নিদ্রিত যে আমি
সে?
আমি কবে
আমার চেতনার আমি হবো?

© অরুণ মাজী

মালবিকা অমল ও চৈতন্য (Malobika)
Wednesday, December 11, 2019
Topic(s) of this poem: dream,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success