নারী ঈশ্বর ও উন্মাদ (Malobika) Poem by Arun Maji

নারী ঈশ্বর ও উন্মাদ (Malobika)

Rating: 5.0

আয়নার সামনে
চুল খুলে দাঁড়িয়ে এক রমণী।
কি দেখে সে?

আজ মাঘ মাস।
দেখতে দেখতে
এই যৌবনের বয়স আঠাশ হয়ে গেলো।
এমন সুন্দর উপত্যকা
এমন সুন্দর বাগান
এমন বৃক্ষ ভরা লতা পাতা ফুল ফল
অথচ...

এ বাগান
এখনো কেউ পরখ করে নি।

হাতের তালু দিয়ে
পাহাড়ের উচ্চতা মাপে সে।
এতো উঁচু পাহাড়
এতো নিটোল তার ঢাল
অথচ....

যুবতী নারীর দীর্ঘশ্বাসে
ঈশ্বর কালিমালিপ্ত হয়।

আঙুলের নখ দিয়ে
ওষ্ঠ কুসুমের কোমলতা পরখ করে সে।
এতো কোমল
এতো সুমিষ্ট
অথচ......

যুবতী নারীর অব্যক্ত অবসাদে
দেবতার দেবত্ব হয় অভিশপ্ত।

আয়নার সামনে যুবতী নারী দাঁড়ালেই
আমি অনুভব করি-
প্রেম কত খামখেয়ালী
জীবন কত নিষ্ঠুর
ঈশ্বর কত ফালতু
মনুষ্যবুদ্ধি কত আনাড়ি
নারীর সৌন্দর্য্য কত
অবহেলিত।


© অরুণ মাজী

নারী ঈশ্বর ও উন্মাদ (Malobika)
Thursday, December 26, 2019
Topic(s) of this poem: beauty,woman
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success