একটা গোপন হাসি
বুকের পাঁজরে বন্দী।
কার?
কতকাল?
তখন আঠারো বয়স তার।
নদীতে তার জোয়ার ভাঁটা
বাগানে হরেক রকম ফুল
উপত্যকা জুড়ে সুগন্ধ
গোধূলি বেলায় স্বর্ণচ্ছটা।
আমার বুকে
তার কুসুমসম কোমলতা স্পর্শ করে
হেসেছিলো সে।
আমার ঠোঁটে
তার ঠোঁট স্পর্শ করে বলেছিলো সে-
কি?
জানি না।
জানলেও বলবো না।
এই রোমশ কর্কশ বুকে
এখনো সেই অনাঘ্রাত ঘ্রাণ।
এই শুষ্ক পঙ্কিল ঠোঁটে
এখনো সেই অমৃত স্বাদ।
এই চপল হৃদয়ে
এখনো সেই চরম রোমাঞ্চ।
সেই হাসির রোমন্থনে
কত বৃষ্টি দুপুর ভাসিয়ে দেয়
কত চাঁদ আকাশ ছেয়ে দেয়
কত জ্যোৎস্না দুঃখের কালিমা ঢেকে দেয়।
সে কে?
কোথায় সে?
তার কি মনে পড়ে আমাকে?
আজও
পেঁজা তুলোর ঢেউয়ে হাসতে হাসতে
ছুটে আসে কে?
কে?
জানি না।
জানলেও বলবো না।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem