তোমার চোখে পূর্ণিমা
অথচ আমার স্বপ্নে জোছনা।
তোমার বুকে তরঙ্গ
অথচ আমার ইচ্ছেয় বন্যা।
ওহে মালবিকা
স্বপ্নের মধ্যে স্বপ্নরূপে বিচরণ তোমার।
ছুঁতে একটু চাইবো না?
আঙুলগুলো
নিশপিশ একটু করবে না?
বুকটা
ফঙ ফঙ একটু করবে না?
-
হৃদয়ের মধ্যে
হৃৎপিন্ড হয়ে স্পন্দিত হও তুমি।
বুকের খাঁচার পাখি হয়ে
ডানা ঝাপটাও তুমি।
-
তো তুমিই বলো
তোমার চেরি লাল ঠোঁট
পরখ একটু করবো না?
দাঁতে একটু কাটবো না?
তোমার নাভির সোনালী উপত্যকায়
নীলাভ স্বপ্নের
সাতরঙা ঘুড়ি উড়াবো না?
-
মৃত্যুর সাথে লুকোচুরি
তোমার আমার।
যৌবনের অতৃপ্ত বাসনা বুকে
শান্তি কার হে মালবিকা
শান্তি কার?
-
তোমার চেরি ঠোঁটের মধু ছাড়া
মৃত্যুর ভয়াল স্রোত
পাড়ি দেবো কেমনে?
আমার ক্ষুধার্ত নখের
উদ্দাম আঁচড় ছাড়া
তুমিই বা সুখী হবে কেমনে?
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem