ছুঁড়ে ফেলে দিও
দূরে।
তার আগে
একটু আদর করে।
কি?
এই যে দু খানি কথা।
ভালো আছো?
ভালো থেকো।
বিস্মৃতির ঠিকানায়
চিঠি দিও।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem