মালবিকা ও অমলের ছেঁড়া জামা (Malobika O...) Poem by Arun Maji

মালবিকা ও অমলের ছেঁড়া জামা (Malobika O...)

Rating: 5.0

আজও তোমার বাড়ির বারান্দার নীচে দাঁড়িয়ে,
তোমাকে
ফ্যালফ্যাল করে দেখার কথা ছিলো আমার।

অপরাধ নিও না। বাড়ি থেকে বেড়িয়ে
রাস্তায় এসে পড়লেও
আসতে আমি পারি নি।

শুনতে তুমি চাইবে না জানি।
কিন্তু শুনতে তোমাকে হবেই।

জিজ্ঞেস করছো, কেন?
এতো ব্যথা তবে রাখবো কোথায়?
পুরো একটা দিন
তোমাকে দেখতে যে পাই নি;
সে ব্যথা রাখবো কোথায়?

বিশ্বাস করো
মুখে সাবান ঘষে বেড়িয়ে পড়লেও
আসতে আমি পারি নি।

কই, জিজ্ঞেস তো করলে না-
আসতে কেন পারি নি?
বলতে লজ্জা হয়,
কিন্তু বলতে আমাকে হবেই।
পুরো একটা দিন
তোমাকে দেখতে যে পাই নি;
সে ব্যথা রাখবো কোথায়?

কিন্তু বলতে আমাকে হবেই।
শোনো, জামার বোতামটা
ছিঁড়ে গেছে আজ।

জিজ্ঞেস করছো
আমার কি একটাই জামা?
জামা আমার একটা নয়। তিনটে আছে।
কিন্তু হলুদ জামা
আমার একটাই।

ঐ জামাটাই তো পয়া আমার।
ওটা পরেই
তো প্রথম দেখেছিলাম তোমায়!

© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz

মালবিকা ও অমলের ছেঁড়া জামা (Malobika O...)
Monday, April 2, 2018
Topic(s) of this poem: love,pain,passion,poem
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success