মানুষ হারিয়ে যায় নি গো, মানুষ হারিয়ে যায় নি।
যতদিন মানুষ "প্রেমের গল্প কবিতা গান" উপভোগ করবে
ততদিন তোমরা জানবে, "মানুষ হারিয়ে যায় নি"।
অন্তরের অন্তঃস্থলে, এখনো মানুষ প্রেমকে পূজা করে।
তাই এখনো সে প্রেমের গল্প কবিতা গান পড়তে চায়।
মানুষ যেহেতু প্রেমের গল্প কবিতা গান পড়তে চায়,
সেহেতু, এখনো সে একটু হলেও ভালোবাসতে চায়।
তবে একথা সত্য,
আমরা কেউ কেউ কিন্তু সত্যিই হারিয়ে গেছি।
© অরুণ মাজী
Painting: Cameron Bryce Liston
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem