কেউই একই নদীতে দুবার স্নান করে না। করে কি? নাহঃ।
কেন? নদী ততক্ষণে অনেক দূর বয়ে গেছে।
মানুষও জীবন পথে প্রতিদিন একটু একটু করে বয়ে যায়।
গতকাল তুমি যা ছিলে, আজ তুমি তা নও।
তুমি বদলে যাচ্ছো, পৃথিবী বদলে যাচ্ছে,
সময় বদলে যাচ্ছে, মহাকাশ বদলে যাচ্ছে।
এতো বদলেও তুমি আমাকে মনে রেখেছো।
কি অপরিসীম সৌভাগ্য আমার! ঈশ্বরের কি অসীম দয়া!
এতো যদি আশীর্বাদ আমার বুকে
তাহলে কার কাছে নালিশ করবো?
কিসের জন্য নালিশ করবো?
তুমি চোখে অশ্রু নিয়ে হাসতে পারো
আমি পারি না?
বুকে যন্ত্রণা নিয়ে তুমি এতো ভালোবাসতে পারো
আমি পারি না?
জীবনে সুখী হওয়ার যদি এতো কারন
তবে কেন আমি খুশি হবো না?
ঈশ্বর আর মানুষকে ধন্যবাদ দেওয়ার যদি এতো কারন
তবে কেন আমি তাদের ধন্যবাদ দেবো না?
সান্টা ক্লজ বলে সত্যিকারের কেউ থাক বা না থাক
তাতে আমার কিছু যায় আসে না।
কারন তোমরাই আমার সান্টা ক্লজ
তোমরাই আমার ঈশ্বর প্রেরিত দূত।
শুভ বড়দিন
তোমাদের সবাইকে শুভ বড়দিন।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem