মিথ্যের উন্মাদনা (Mithyer Unmadona) Poem by Arun Maji

মিথ্যের উন্মাদনা (Mithyer Unmadona)

Rating: 5.0

তোমার মিথ্যে ভালোবাসা যেদিন
বিবর্ণ ফ্যাকাসে হয়ে যাবে,
সেদিন-
রাজমুকুটের বদলে
তোমার আপন নখের আঁচড় হাসবে।

বুক জুড়াতে
চোখের জলও সেদিন
অপারগ হবে।
দেখো, মৃত্যুকে সেদিন
তোমার বড় কাছের মনে হবে।

মিথ্যে বড় উন্মাদ
চিরস্থায়ীর সাজে সেজে থাকে সে।
অথচ সে জানে না
কেরোসিনের গন্ধে গন্ধময় সে।

© অরুণ মাজী
Painting: Jia Lu

মিথ্যের উন্মাদনা (Mithyer Unmadona)
Sunday, September 24, 2017
Topic(s) of this poem: corruption,falsehood,pride,truth
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success