মা (Mother) Poem by Arun Maji

মা (Mother)

মহাসমুদ্রের মতো অনন্ত তার ভালোবাসা,
পাহাড়ের মতো সে প্রশান্ত ধৈর্যশীল
আকাশের মতো সে উদার
আগুনের মতো সে শক্তিশালী
কল্পতরু বৃক্ষের মতো সে ত্যাগী
সে কে? মা। আমাদের মা।

পাহাড় পর্বত আকাশ আগুন অরণ্য
সব কিছু দিয়ে, যে একক অস্তিত্ব
ঈশ্বর গড়েছেন, সেই হলো মা।
পৃথিবীর সব নারীকে আমার প্রণাম।

© অরুণ মাজী

মা (Mother)
Sunday, May 9, 2021
Topic(s) of this poem: mother
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success