এতোখানি অসহায় আগে আমি কখনো থাকি নি।
কখনো ভাবি নি আমি - তোমাকেও ছেড়ে আসতে হয়।
মায়ের চোখের জল যতখানি অসহায় করে
তারও বেশি অসহায় - বুঝি যদি জলটুকু লুকিয়ে হেসেছে।
জল কি মানুষ বোঝে?
বোঝে কার চোখ থেকে কখন শুকিয়ে যেতে হয়?
মানুষ আঘাতে কাঁদে। অভিমানে চুপ করে যায়।
আমার আঘাত নেই।
অভিমানও নেই আর বেশি।
শুধুই ছেড়ে আসার নৌকা বেয়ে ক্লান্ত এখন।
যতটা পথের মায়া, তারও বেশি মায়া তার মুখে।
প্রবাসে কর্মরত যেন পিতা বিদায়কালীন,
জানে দীর্ঘ ছয় মাস সন্তানটিকে তার দেখতে পাবে না।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem