আমাদের হেসে উঠতে হয়;
আচমকা কারণ ছাড়াই।
তুমিও দেখাতে শেখো ভয়
আর আমি অসুখ সারাই-
এংসাইটি। বড্ড ভারী নাম।
কখনো রাতের দিকে এলে,
দেখতে পেতে হাতের ভেতর
খেলছে বাচ্চা দুটি ছেলে,
শিখেছে অ-য় অজগর।
স্যার যেন মন দিয়ে পড়ান।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem