প্রিয়া গো প্রিয়া (My Beloved) Poem by Arun Maji

প্রিয়া গো প্রিয়া (My Beloved)

কেন গো যামিনী তুমি উদাসিনী
চাহিয়া প্রিয়ার প্রতি?
কেন গো চন্দ্রমা তুমি আনমনা
শুনিছো প্রিয়ার গীতি?

কেন গো বাতাস এতো উচ্ছ্বাস
প্রিয়ার সুগন্ধে আমার?
কেন গো তটিনী তুমি একাকিনী
গাও গীত তুমি প্রিয়ার?

জানি গো জানি সবই জানি
কত প্রিয় প্রিয়া আমার!
মোহিত আমি গুনি নিশিদিনি
মম প্রিয়া কণ্ঠের বাহার।

প্রিয়া গো প্রিয়া আমার প্রিয়া
গাও আর বার তুমি।
লহরি লহরি নাচুক ময়ূরী
স্বপনে ডুবি আমি।

© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz

প্রিয়া গো প্রিয়া (My Beloved)
Sunday, April 1, 2018
Topic(s) of this poem: beauty,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success