ছুঁয়ে দিলেই
আরও দীর্ঘ আর সুন্দর হও তুমি।
তখন ইচ্ছে হয়
আরও গাঢ় করে ছুঁয়ে দিই আমি।
অথচ তৃষ্ণা মেটাবো বলেই
তোমাকে ছোঁয়া
তোমার আরও গভীরে ডুব দেওয়া।
তবুও ডুব দিয়ে দেখি
আরও, আরও গভীর তোমার চাওয়া।
ছুঁয়ে ছুঁয়ে
ইচ্ছেকে, আর কত দীর্ঘ প্রলম্বিত করা?
অতৃপ্ত বুকে, আর কত দীর্ঘশ্বাস ফেলা?
আর কত ইচ্ছেকে,
আরও আরও ইচ্ছে দিয়ে ঢাকা?
দিনরাত শয়নে স্বপনে
তোমার বুকে কত পাহাড়ে চড়েছি আমি।
ইচ্ছের উন্মাদনায়
তোমার গভীরে কত সাঁতার কেটেছি আমি।
তবুও হে সখি
কেন তৃষ্ণা আমার মেটে না?
তোমার মসৃন পাহাড়ের তলে আগ্নেয় গিরি
সেও ছুঁয়েছি আমি।
তোমার ঝর্ণার অতলে অমৃত বৈতরিনী
তাতেও ডুবেছি আমি।
তোমার শ্বাসের দুরন্ত বৈশাখী ঝড়
তাতেও উড়েছি আমি।
তবুও হে সখি
কেন তৃষ্ণা আমার মেটে না?
এতো ছোঁয়া দিয়ে ছুঁয়ে দিই আমি,
এতো গাঢ় গভীর করে
তোমার নদীতে সাঁতার দিই আমি,
তবুও হে সখি
কেন তৃষ্ণা আমার মেটে না?
কেন ইচ্ছেগুলো
ইচ্ছের স্রোত হয়ে ভাসায় আমাকে?
কেন ছোঁয়াগুলো
অতৃপ্তির ঝড় হয়ে উড়ায় আমাকে?
কি আছে হে মালবিকা
কোন অমূল্য সম্পদ তোমার উঁচু পাহাড়ে?
জীবন যৌবন সব সঁপে দিয়ে
কেন মরি আমি তোমার গোপন আঁধারে?
© অরুণ মাজী
Painting: John William Godward
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem