নির্বাণ লাভ (Nirvana)কোন স্বর্গ যাত্রা নয় Poem by Arun Maji

নির্বাণ লাভ (Nirvana)কোন স্বর্গ যাত্রা নয়

Rating: 5.0

নির্বাণ লাভ (NIRVANA)কোন স্বর্গ যাত্রা নয়।

নির্বাণ হলো-
মানুষের জীবনে যে অবশ্যাম্ভাবী দুঃখ কষ্ট
যন্ত্রণা আছে, সেই যন্ত্রণার প্রতিকারকে
জ্ঞান দিয়ে জানা, আর ত্যাগ দিয়ে প্রতিকার
করা।

জ্ঞান অপেক্ষাকৃত সহজ। কিন্তু ত্যাগ
বড় কঠিন। লোভ কামনা আসক্তি- মানুষকে
চির বন্দী রাখে। মানুষ ত্যাগ করতে পারে না।

আর ত্যাগ করতে না পারলে, জীবনে যন্ত্রণা
কমবে না। মানুষের যেসব যন্ত্রণা, সে সবই
বন্ধন জাত। অর্থের প্রতি বন্ধন, সম্পত্তির
প্রতি বন্ধন, কামের প্রতি বন্ধন, সম্পর্কের
প্রতি বন্ধন।

ওহে মানুষ, এতো বন্ধন থাকলে
তুমি ত্যাগী হবে কি করে?

© অরুণ মাজী

নির্বাণ লাভ (Nirvana)কোন স্বর্গ যাত্রা নয়
Saturday, February 23, 2019
Topic(s) of this poem: joy,sorrow
COMMENTS OF THE POEM
Parijat 24 February 2019

Tyager modhye ee parom anondo lab kora jay j

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success