নপুংসক মানুষ (Nopungsok Manush) Poem by Arun Maji

নপুংসক মানুষ (Nopungsok Manush)

Rating: 5.0

নষ্ট পৃথিবীর কষ্ট বুকে
নপুংসকতা নামক পৈতৃক খাটে
পাছা উল্টে শুয়ে আছে মানুষ।

ক্ষণে ক্ষণে
অসমাপ্ত স্বপ্ন মাঝে আস্ফালন তার-
ন্যায় চাই। সাম্য চাই। বদল চাই।
কালো কঙ্কাল পৃথিবী রাঙা সবুজ চাই।

এক বুক গর্বে
আকর্ণ বিস্তৃত হাসি হেসে
তালি বাজায়
তার অন্ধ স্নেহ মা
পরকীয়া প্রেমিকা
আর এক সিন্দুক সোনার গয়নার প্রতিশ্রুতি পাওয়া-
সুন্দরী ভার্যা।

অথচ পরক্ষণেই
শুঁশু সেরে
পাশ ফিরে শুয়ে পড়ে
বাকসর্বস্ব স্বঘোষিত বীর্যহীন বীর।

নারী জাতি বড় অসুখী আজ।
কেন জানো?
বিছানায়ও
পুরুষ তার পৌরুষ দেখাতে পারে না।

এক মুখ গোঁফ
এক পৃথিবী রোমশ বুক
বড় বাড়ি বড় গাড়ি
অথচ ঘরে চরম অতৃপ্ত স্ত্রী।

তবুও "ব্লু পিলের" আস্ফালন সঙ্গী করে
প্রতিবেশীর বৌয়ের পিছনে
রাতদিন ছোঁক ছোঁক করে সে।

মানুষ পন্ডিত হয়েছে।
বাগ্নী হয়েছে। বিলাসী হয়েছে। সম্পদশালী হয়েছে।
হতে পারে নি কেবল
ন্যূনতম পৌরুষযুক্ত এক পুরুষ।

সকলেই বদল চাই
কিন্তু কেউই নিজেকে বদলাতে চাই না।
ফল?
নপুংসকতার আঁধারে ঢাকা এ পৃথিবীর
কিছুই বদল হয় না।

ভ্রষ্ট চরিত্রের নষ্টামি বুকে
নপুংসকতা নামক পৈতৃক খাটে
পাছা উল্টে শুয়ে আছে
উন্মাদ অরুণ মাজী
আর তার বীর সহোদর-
শ্রীযুক্ত মানুষ।

© অরুণ মাজী

নপুংসক মানুষ (Nopungsok Manush)
Wednesday, January 9, 2019
Topic(s) of this poem: courage
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success