কত বড় তুমি? (Note) Poem by Arun Maji

কত বড় তুমি? (Note)

Rating: 5.0

তোমার চিন্তার পরিধি যত বড়,
তোমার পৃথিবী তত বড়।
যে কেবল নিজেকে নিয়ে ভাবে,
তার পৃথিবীর দৈর্ঘ্য, সাড়ে তিন হাত।  
যে গ্রহ নক্ষত্র আকাশ নিয়ে ভাবে,
তার পৃথিবী, মহাবিশ্বের মতো বড়।  

আবার, তোমার পৃথিবী যত বড়,
তুমি তত বড়।
অর্থাৎ, তোমার চিন্তার পরিধি
তোমার বিশালত্বের পরিচয়।

© অরুণ মাজী

কত বড় তুমি? (Note)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success