ওহে দুঃখ (O Suffering) Poem by Arun Maji

ওহে দুঃখ (O Suffering)

Rating: 5.0

এমন কোন দুঃখ নেই
যা মানুষকে শক্ত করে না।
এমন কোন যন্ত্রণা নেই
যা মানুষকে শিক্ষা দেয় না।
এমন কোন বেদনা নেই
যা মানুষকে ধৈর্য শেখায় না।

প্রত্যেক দুঃখ
ঈশ্বর নির্মিত পবিত্র সুযোগ-
আরও বেশি শক্ত হওয়ার।
আরও বেশি চৈতন্যযুক্ত হওয়ার।
আরও বেশি ধীর স্থির অচঞ্চল হওয়ার।  

দুঃখ যন্ত্রণা
চরিত্রকে দৃঢ় করে।
মস্তিস্ককে উর্বর করে।
হৃদয়কে প্রসারিত করে।
কল্পনাকে উড়তে শেখায়।  

ওহে দুঃখ
তুমিই আমার ঈশ্বর।
তুমিই আমার মোক্ষ।

© অরুণ মাজী

ওহে দুঃখ (O Suffering)
Saturday, December 12, 2020
Topic(s) of this poem: life,pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success