হতচ্ছাড়া অমল ও সৌন্দর্য্য (On Beauty) Poem by Arun Maji

হতচ্ছাড়া অমল ও সৌন্দর্য্য (On Beauty)

Rating: 5.0

হতচ্ছাড়া অমল কি বলে জানো?
মালবিকার রান্না ভাপা ইলিশের চেয়ে
মালবিকার হাসিই নাকি অনেক বেশি সুস্বাদু।

মহাবিশ্বের যা কিছু অনিবর্চ্চনীয় সুন্দর-
তাদেরকে- হাত দিয়ে ছোঁয়া যায় না
দাঁত দিয়ে কামড়ানো যায় না।

বসন্তকে, হাত দিয়ে ছুঁতে পারো?
সূর্যকে নিয়ে, ছোঁয়াছুঁয়ি খেলতে পারো?
ফুলের সুগন্ধকে, রশ্মি দিয়ে বাঁধতে পারো?
কারও হৃদয়ের মধ্যে তুমি
দখলদারির লাল ঝান্ডা পুঁততে পারো?
পারো না। কক্ষনো পারো না।
ফুল হাসি সূর্য বসন্ত ইত্যাদিকে
হৃদয় দিয়ে ছুঁতে হয়। নিষ্ঠা দিয়ে বাঁধতে হয়।

© অরুণ মাজী
Painting: Eugene De Blaas

হতচ্ছাড়া অমল ও সৌন্দর্য্য (On Beauty)
Monday, July 23, 2018
Topic(s) of this poem: beauty,truth
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success