জীবন মৃত্যু ও উন্মাদ(On Death And Life) Poem by Arun Maji

জীবন মৃত্যু ও উন্মাদ(On Death And Life)

Rating: 5.0

মৃত্যুর বিছানায় শুয়ে আছে জীবন
রূপসী বধূর বেশে।
উঁচু বুকে বধূর মজে আছে মানুষ
মাতাল সুগন্ধী কেশে।

কার বিছানায় শুয়ে রে জীবন
তুই কার বিছানায় শুয়ে?
ঝাঁটা পেটা সহ, গলা ধাক্কা খাবি
যখন মালিক আসবে ধেয়ে।

মূর্খ মানুষ প্রেমে পড়ে তোর
রগড়ে রগড়ে মরে।
ছাড়তে চাই না জীবনের বুক
বিয়োগ যন্ত্রণায় মরে।

কেন রে আঁকিস মিথ্যে স্বপ্ন
কেন রে প্রতিশ্রুতি?
কেন রে ভাঙিস মানব হৃদয়
কেন রে নিস স্তুতি?

মৃত্যুই যদি মহাবিশ্ব মালিক
তবে খবরদারি কেন তোর?
অনন্তকাল যদি ঠকাস মানুষে
তবে কেন কাটে না ঘোর?

© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko

জীবন মৃত্যু ও উন্মাদ(On Death And Life)
Friday, October 12, 2018
Topic(s) of this poem: death,life,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success