বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন বা বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন। এর অর্থ কি? এর অর্থ কি, উনি ঈশ্বরের রামধনু রঙের আন্ডারপ্যান্ট দেখতে পেয়েছিলেন? নাহঃ। বুদ্ধের নির্বাণ বা বুদ্ধত্ব লাভের অর্থ হলো উনি বুঝেছিলেন-
১. হিংসা আরও বেশি হিংসা আনে। ঘৃণা আরও বেশি ঘৃণা আনে। তাই উনি অহিংসার পথের কথা বলেছিলেন।
২. মানুষ যদি কেবল বৈরাগী হয়ে গুহাতে দিন যাপন করে, তো ফসল ফলাবে কে? চিকিৎসা করবে কে? কাজেই মানুষকে কেবল বৈরাগী হয়ে রাতদিন ঘন্টা বাজালে চলবে না। বা গাঁজা খেয়ে ব্যোম ব্যোম বলে চীৎকার করলে চলবে না। মানুষকে কৰ্মও করতে হবে।
মানুষ আবার যদি অত্যধিক গৃহী হয়ে, সংসার আর পার্থিব জগতের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে, তো মানুষ তার যন্ত্রণা আরও বাড়াবে। কারন মানুষের যন্ত্রণার কারনই হলো, পার্থিব জগতের প্রতি মানুষের চরম আসক্তি।
এজন্য উনি "মধ্য পন্থার" জন্য মানুষকে উপদেশ দিয়েছেন। বৈরাগ্যও নয় আবার আসক্তিও নয়। এর মাঝামাঝি পথ। বুদ্ধ এই যে চেতনা লাভ করেছিলেন, সেই চেতনাই হলো বুদ্ধের ঈশ্বরলাভ বা মহানির্বাণ। কাজেই চেতনার জাগরণই হলো ঈশ্বরপ্রাপ্তি।ঈশ্বরলাভের অর্থ, ঈশ্বরের রামধনু রঙের আন্ডারপ্যান্ট দর্শন নয়। উন্মাদ অরুণ মাজী অনেক চেষ্টা করেছে, কিন্তু ঈশ্বরের রামধনু রঙের আন্ডার প্যান্ট এখনো সে দেখতে পায় নি। পাবেও না।
তোমাদের যে সব হারামজাদা সাধু বা মৌলভী, ঈশ্বর বা আল্লাহর রামধনু রঙের আন্ডারপ্যান্ট দেখেছেন বলে বড়াই করেন, তারা ঠিক কত বড় হারামজাদা, তা তোমরা বুঝতে পারছো এখন?
by অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Wisdom and feelings about God are not complimentary to each other. A wise man may not feel Him.