ঘোমটা নিচে খ্যামটা নাচ (On Hypocrisy) Poem by Arun Maji

ঘোমটা নিচে খ্যামটা নাচ (On Hypocrisy)

জন্মেছো মানুষ হয়ে, অথচ তোমাদের ফোর টোয়েন্টি
পন্ডিত আর ধর্মগুরুরা তোমাদেরকে দেবতার মতো
ত্র ু টিমুক্ত হতে আদেশ দিচ্ছে। বাস্তবে তা তুমি হতে
পারবে কি? পাথরে মাথা কুড়লে, কখনো জল বেরোবে?

রক্তমাংসের মরণশীল মানুষ আমরা।
আমার ভুল করি, ঠিকও করি। পাপ করি, পুণ্যও করি।
আমাদের দৈহিক কামনা আছে, বৈরাগ্যও আছে।
কাজেই, নিজেকে পাপী বা কামনা আসক্ত ঘোষণার মধ্যে
মিথ্যে বা প্রবঞ্চণা বা পাপ কোথায়?
সেই সত্য অস্বীকার করাটা বরং বড্ড বেশি মহাপাপ।

ঘোমটার নিচে আমরা খ্যামটা নাচি বলেই,
জাতি হিসেবে আমরা বীর বা সাহসী হতে পারি নি।

© অরুন মাজী

ঘোমটা নিচে খ্যামটা নাচ (On Hypocrisy)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success