প্রেম কাঙাল মানুষ (On Love) Poem by Arun Maji

প্রেম কাঙাল মানুষ (On Love)

Rating: 5.0

মানুষ বড় ভালোবাসার কাঙাল।
রাজা দরিদ্র্য, পন্ডিত মূর্খ, সাধু পাপী, ব্রাহ্মণ শূদ্র
সবাই আমরা ভালোবাসার কাঙাল।

অথচ কোন মানুষই সঠিক ভাবে জানে না
ভালোবাসার জন্য, সে ঠিক কতটা কাঙাল?
কতটা হ্যাংলা? কতটা নির্লজ্জ্য? কতটা অধৈর্য্য?
একটু ভালোবাসার জন্য সে
জীবন দিতে পারে, নিতে পারে।
একটু ভালোবাসার জন্য সে
রাজসিংহাসন ত্যাগ করে ভিক্ষা করতে পারে
স্বর্গের অমৃত উপেক্ষা করে নরকে যেতে পারে
আরাম ছেড়ে আজীবন কৃচ্ছ্রসাধন করতে পারে।

কোন মানুষকে তার মৃত্যুর মুহূর্তে
কখনো, সোনা বা অমৃত চাইতে দেখেছো?
দেখো নি। কি দেখেছো?
ছোঁয়া পাওয়ার অপেক্ষায় ছলছল দুটো চোখ।


© অরুণ মাজী
Painting: John W Godward

প্রেম কাঙাল মানুষ (On Love)
Thursday, July 26, 2018
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success