মানুষের হাতে আঁশটে গন্ধ।
মানুষ, ফুলকে স্পর্শ করলে
ফুল নষ্ট হয়।
প্রেমকে স্পর্শ করলে
প্রেম নষ্ট হয়।
"শ্রীমতী প্রেমকে" ছুঁতে চাইবে
তবুও ছুঁবে না!
শ্রীমতী তাতে বেশ খুশি।
সে তখন- রাতের বেলা স্বপ্নে আসবে
দিনে তোমাকে সুড়সুড়ি দেবে।
অজান্তে, কখনো যদি
আলতো করেছুঁয়ে দাও তাকে;
সেদিন হয়তো তোমাকে সে
অভিমানে বেশি ভালোবেসে দেবে।
হয়তো বা সুগন্ধ মাখা রুমালের বেশে
তোমার সিন্দুকে বাস করবে সে।
কিন্তু যেই না তাকে গাঢ় করে ছুঁলে,
তখনই শ্রীমতী
বিষ খেয়ে মরতে চাইবে।
© অরুণ মাজী
Paiting JWG
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem