কার রুটি কেড়ে খাচ্ছো
ওহে কোর্ট হ্যাট পরা
মনুষ্যরূপী জানোয়ার তুমি?
জানো না, এ পৃথিবী সবার
এ মাটি সবার
এ আকাশ সবার?
কত খাবে?
কত খেতে পারো?
উদর তো তোমার একটা।
তবে এতো কেড়ে খাওয়া কেন?
এতো জিঘাংসা কেন?
এতো রক্ত লোলুপতা কেন?
কামরার উপর কামরা বেঁধে
গড়ছো অট্টালিকা।
অথচ তুমি সাড়ে তিন হাত লম্বা।
যৌনাঙ্গও তোমার আড়াই ইঞ্চির বেশি কিছু নয়।
অট্টালিকার বাকি অংশে
আর কত রক্ষিতা রাখবে?
পারবে তোমার নপুংসক পুরুষদন্ড
এক নারীর বেশি
দুই নারীর খিদে মেটাতে?
তবে এতো কেড়ে খাওয়া কেন?
এতো লোভ কেন? বিদ্বেষ কেন?
মানুষকে মানুষের উপর
লেলিয়ে দেওয়া কেন?
শুয়োরের অপমান হয়
তাই শুয়োর বাচ্চা বলছি না।
কুকুরের অপমান হয়
তাই কুত্তা বাচ্চাওবলছি না।
কিন্তু থলথলে পশ্চাৎদেশে তোমার
কষিয়ে লাথি মারতে
বাধা নেই আমার।
খবরদার যদি কেড়ে খেয়েছো আবার..
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem