হুঁকো টানো হে মানুষ হুঁকো টানো (On Suffering) Poem by Arun Maji

হুঁকো টানো হে মানুষ হুঁকো টানো (On Suffering)

Rating: 5.0

ইঁদুর ছুঁচো ছারপোকার মতো
হাড়ভাঙা খাটুনি খাটলে, উদর পূর্তি করলে,
ঘুমোলে, আর অব্যক্ত দুঃখে কেঁদে কেঁদে,
একদিন ইহলোক ত্যাগ করলে।
কখনো ভাবলেও না- জীবনটা আসলে কি?
পৃথিবীতে তোমার জন্ম কেন? মৃত্যু কেন?
জীবনকালে তোমার আসল লক্ষ্য কি?

গন্তব্যই যদি জানো না, তো আনাড়ির মতো
হাঁসফাঁস করে ছুটছো কেন?
ঘাম আর শ্বাসকষ্ট নিয়ে, এতো ছুটেও যদি
সেই যন্ত্রণার উনুনে গিয়ে মুখ থুবড়ে পড়বে;
তো এতো হাঁসফাঁস করে ছুটে লাভ কি?

তার চেয়ে বরং, গাছের ছায়ায় বসে,
হুঁকো টানতে টানতে, কাঠবেড়ালীর সাথে
ফকরামি করা শ্রেয় নয় কি?

© অরুণ মাজী

হুঁকো টানো হে মানুষ হুঁকো টানো (On Suffering)
Friday, August 17, 2018
Topic(s) of this poem: pain,sorrow
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success