রবি বন্দনা (On Tagore) Poem by Arun Maji

রবি বন্দনা (On Tagore)

Rating: 5.0

আমাদের বিশ্ববন্দিত কবিকে শ্রদ্ধার্ঘ্য


রবির কিরণে আলোকিত  
বঙ্গ বসুন্ধরা।
ধন্য কবি ধন্য পৃথিবী
ধন্য আমরা তোমরা।

স্রষ্টা যেথায় সৃষ্টি সাজে
সূর্য্য সেথায় আলোর সাজে।  
সঙ্গীত যেথায় সুরের সাজে
নৃত্য সেথায় ছন্দ সাজে।

কবির কবি, হে রবি
তোমার স্মরণে-
কথা জাগে মরমে
কাব্য জাগে গহনে।

ওহে ছন্দ, হৃদয় বিহঙ্গ
ঝম ঝম তালে তুমি নেচো না।
তোমার ছন্দে আত্মা নাচে
গুনগুন সুরে তুমি গেও না।  

ওহে সুর, হৃদয় মধুর
সা নি গা রবে গেও না।
তোমার গীতে আত্মা হাসে
মা পা গা সুরে গেও না।

কবি যদি দূরে আজ
কে গাইবে গীত?
কবি যদি নিস্তব্ধ আজ
কে নাচবে নৃত?

হে রবি, হে কবি
লহ প্রণাম আমার
চরাচর মাঝে আলোকময় তুমি
তুমি ছিলে, আছো,
থেকো সাথে আমার।

© অরুণ মাজী

রবি বন্দনা (On Tagore)
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success