পাহাড় বুকের নারী (Pahar Buker Nari) Poem by Arun Maji

পাহাড় বুকের নারী (Pahar Buker Nari)

নারীর অজান্তেই
নারী নামের স্বর্গোদ্যান গড়ে উঠে।

পুতুল খেলার মায়া কাটিয়ে
হটাৎই একদিন নজর করে নারী,
পুরুষ নামের প্রজাপতিগুলো
তার বাগানের দিকে নিমগ্ন চিত্তে চেয়ে
কি যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে!

তখনই নারী
নতুন করে আবিষ্কার করে নিজেকে।
শত অবহেলার মধ্যেও
নিজের মধ্যে জেগে উঠা ফুল ফল নদী আঁকা
স্বর্গোদ্যানকে আবিষ্কার করে
বিস্ময়ে সে হতবাক হয়ে যায়।

আয়নার সামনে দাঁড়িয়ে
উদ্ধত দুই পাহাড়ের চূড়ায় নজর রেখে
লজ্জিত স্তম্ভিত গর্বিত নারী
নিঃশব্দে পৃথিবীর কাছে ঘোষণা করে
"দেখো পৃথিবী দেখো
আমি যে কোন এক নারী নই,
আমি পাহাড় বুকের নারী।"

© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz

পাহাড় বুকের নারী (Pahar Buker Nari)
Saturday, March 31, 2018
Topic(s) of this poem: love,romance,woman
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success