রাত তুমি ক্ষণস্থায়ী কেন? (Passion) Poem by Arun Maji

রাত তুমি ক্ষণস্থায়ী কেন? (Passion)

Rating: 5.0

জানালাটা হাট করে খোলা।

থেকে থেকে একটু মৃদুমন্দ হাওয়া
ঘর ভেঙে চাঁদের নিঃশব্দ উঁকি মারা
রাত জুড়ে ঝিঁঝিঁপোকার ঝিঁঝিঁ গান গাওয়া।

একটা নীল বাতি
দুটো ছায়া গুটি কয় কথা।
কথা কাটাকাটি শেষে
বুকে গাঢ় চিন চিনে ব্যথা।

পরক্ষণে ছায়াদুটোর বাঁধা ভাঙা হাসি।
কাছাকাছি। ঠেসাঠেসি। ঘেঁষাঘেঁষি।
ঊহঃ আহঃ উঊহঃ আহ্হঃ
অধৈর্য্য রক্ত, অধৈর্য্য শ্বাস, অধৈর্য্য প্রশ্বাস।
অধ্যৈর্য্য আরও কত কি।

ছোঁয়াছুঁয়ি দাপাদাপি ধ্বস্তাধ্বস্তি
আর সংকোচহীন ধুপ-ধাপ আঘাত।
বেচারা দুবলা-পাতলা খাট
হেঁসে-কেঁদে-মরে বড় কুপোকাৎ।

ওগো রাত
তুমি এতো ক্ষণস্থায়ী কেন?

© অরুণ মাজী
Painting: Charles Amable Lenoir

রাত তুমি ক্ষণস্থায়ী কেন? (Passion)
Friday, November 30, 2018
Topic(s) of this poem: love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success