মানুষকে ভালোবাসো। শ্রদ্ধা করো। কিন্তু
সুখের জন্য কেবল মানুষের উপর ভরসা করো না।
পৃথিবীর আকাশ বাতাস নদী উপত্যকা বাগান সংগীত-
তারাও তোমার কাছের বন্ধু। তাদের সান্নিধ্য, তাদের
সাথে কথোপকথন- তাও তোমাকে দুঃখে নিরাময় দেয়।
নদী বাগান সংগীত- এরাবরং পার্শ্ব প্রতিক্রিয়াহীন বন্ধু।
এরা তোমার উপর অভিমানও করে না। তোমার পিছনে
তোমার বিরুদ্ধে কখনো ষড়যন্ত্রও করে না।
পৃথিবীর সব কিছুই যদি, তোমাকে নিরাময় আর আশ্রয়
দেওয়ার জন্য তৈরী, তাহলে কেবল গোমড়ামুখো মানুষের
উপর প্রত্যাশা করে, যন্ত্রণাগ্রস্ত তুমি হবে কেন? নৈঃশব্দের
স্বর্গীয় সাহচর্য্য ছেড়ে, তুমি মানুষের লাথি ঝাঁটা খাবে কেন?
কখনো ভেবে দেখেছো- কেন ঈশ্বর আকাশকে এতো উন্মুক্ত
করেছেন? নদীকে কেন সহনশীল করেছেন? রাত্রিকে কেন
নির্বাক করেছেন? গোধূলিকে কেন সুন্দর করেছেন?
এ সবই তোমার সুখের জন্য। তোমার নিরাময়ের জন্য।
উন্মাদ বাণী, অরুণ মাজী
© অরুন মাজী
Painting: Eugene De Blaas
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem