চিন্তাশক্তি ও মানব উত্তরণ (Power Of Thinking) Poem by Arun Maji

চিন্তাশক্তি ও মানব উত্তরণ (Power Of Thinking)

Rating: 5.0

তোমরা যারা উঁচু শিক্ষার সুযোগ পাও নি
তোমরা নিজেদেরকে কোন অংশে কম ভেবো না।

শিক্ষাঙ্গনের শিক্ষা হলো- জীবনের এক ক্ষুদ্র অংশ।
আসল শিক্ষা হলো তোমার জীবন। জীবনে তুমি
কত উঁচু চিন্তা করো, কত উঁচু আকাশ তুমি ছুঁতে চাও-
তা বরং তোমাকে আরও বড় মানুষ গড়তে পারে।

প্রতিদিন একটু একটু করে- অজানাকে জানো,
অদেখাকে দেখো। একটু একটু পড়াশুনা করো।
বেশি বেশি চিন্তা করো। তোমার নিজস্ব চিন্তা।
শ্রদ্ধা করো সবাইকে। কিন্তু কারও কথাকে একমাত্র
সত্য হিসেবে গ্রহণ করো না। ঈশ্বর স্বয়ং বললেও,
তা কখনো বিশ্বাস করো না।

যার যত বেশি চিন্তা করার ক্ষমতা, সে তত বড় মানুষ।

© অরুণ মাজী

চিন্তাশক্তি ও মানব উত্তরণ (Power Of Thinking)
Tuesday, November 13, 2018
Topic(s) of this poem: freedom,power
COMMENTS OF THE POEM
Mamunur Rashid. 13 November 2018

আমার মনেও এমন করে কথাগুলো বাজে। কিন্তু বলতে পারিনা।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success