কবে একটু মানুষ হবো আমরা? (Primary Identity) Poem by Arun Maji

কবে একটু মানুষ হবো আমরা? (Primary Identity)

Rating: 5.0

দুঃখের কথা কি জানো?
আমরা বিজেপি হয়েছি, তৃণমূল হয়েছি, কমিউনিস্ট হয়েছি,
হিন্দু হয়েছি, মুসলমান হয়েছি, ব্রাহ্মণ হয়েছি, ক্ষত্রিয় হয়েছি,
পন্ডিত হয়েছি, নেতা হয়েছি, গায়ক ইত্যাদি, সবই হয়েছি।
আমরা শুধু মানুষ হতে পারি নি।

অথচ আমাদের জন্মগত মৌলিক পরিচয় কি? আমরা মানুষ।
আমাদের সেই মৌলিক ধর্মই আমরা ভুলে গেছি।
কনে দেখতে এসে, আমরা কনের বেনারসি শাড়ির রঙে
মজে আছি। কনের মুখ দেখতে আর চাইছি না।
মানুষ হতে এসে আমরা হিন্দু বা মুসলমান আবরণে মজে আছি।
মানুষ হতে আর চাইছি না।

কমিউনিস্ট কর্মী মরলে আমরা বলি "বেশ হয়েছে"।
অথচ তৃণমূলকর্মী মরলে আমরা আন্দোলন করি-
"এ হত্যার প্রতিশোধ চাই আমরা।? "
কেন? তৃণমূল কর্মী মানুষ, কমিউনিস্ট কর্মী মানুষ নয়?
বলতে পারো, কবে একটু মানুষ হবো আমরা?

note by Arun Maji
Painting by Jia Lu

কবে একটু মানুষ হবো আমরা? (Primary Identity)
Monday, July 9, 2018
Topic(s) of this poem: identity
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success