চোর ছ্যাঁচ্চোর ইতরকে গভীর শ্রদ্ধা করি আমি।
কিন্তু ভদ্দরলোককে নয়।
চোর, অভাবের জ্বালায় চুরি করে।
কিন্তু ভদ্দরলোকেরা, তাদের লালসার জন্য-
চুরি করে, দাঙ্গা বাধায়, দেশের তহবিল
তছরুপ করে গরীবকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
খুন করার পরও, এরা সাদা কাপড় পরে
সততার বুলি আওড়ায় আর সাধুগিরি করে।
যেদিন আমরা ভদ্দরলোককে কৃমির বাচ্চা
বা নপুংসক বলে পরিত্যাগ করতে পারবো,
সেদিনই এ দেশ, এক লাফে বিশ্বশ্রেষ্ঠ হবে।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
দারুণ লিখেছেন নানা।