পুরুষের খেদ (Purusher Khed) Poem by Arun Maji

পুরুষের খেদ (Purusher Khed)

Rating: 5.0

সূর্য থাকবে, আকাশ থাকবে
থাকবো না কেবল আমি।
দেখো, তখন-
চেয়ে চেয়ে দেখবে তুমি।

সবুজ থাকতে
সবুজ দেখো না তুমি ।
অথচ বিবর্ণ পাতায়
দীর্ঘশ্বাস আঁকো তুমি।

কত তো চেয়েছি তোমায়!
তবু একবারও কাছে আসো না।
বুকে হাত দিয়ে কখনো বলো না-
এসো, দুষ্টুমি করি
অকারনে অগোছালো দুষ্টুমি করি।

হেঁশেলেই কেবল কাজ দেখো তুমি
ছোঁয়াতে তুমি দেখো না।
স্বর্গেই কেবল মুক্তি খুঁজো তুমি
বুকের নৃত্যে তুমি খুঁজো না।

কত তো গৃহকর্ম করলে
তবে কর্মহীনতার দীর্ঘশ্বাস কেন বুকে?
কত তো স্বপ্ন দেখলে
তবে স্বপ্নহীনতার অবসাদ কেন চোখে?

চাঁদ থাকবে, জ্যোৎস্না থাকবে
থাকবো না কেবল আমি।
দেখো, তখন-
দীর্ঘশ্বাস বুকে আমায় খুঁজবে তুমি।

© অরুণ মাজী

Painting: ÉmileVernet Lecomte

পুরুষের খেদ (Purusher Khed)
Wednesday, September 13, 2017
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success