ছায়া Poem by RAJAT GHOSH

ছায়া

কবিতার পেনডাউনে আজ হলো ছুটি,
এক নিমিশে শব্দ বুনছি আজ যত খুশি;
ভাবনারা আজ পালতোলা নৌকা বাতাসি,
কি জাদু করলো বলো তো? কোন সে আকাশী?

দিন আসে, রাত নামে, সে আসে বারে বারে ফিরে,
যেন অচিন পাখি ফিরে আসে তার কল্পনার নীড়ে;
ব্যস্ততার এই শহরে সে যেন এক অসীম শান্তির দূত,
কবির চোখে অচিন পাখি, শব্দের মায়াজাল নিখুঁত!

ক্লান্ত দিনের শেষে, সে যেন, গোধূলির রঙ-সজ্জা,
তার নীরবতা যেন এক অপ্রকাশিত মূর্ত লজ্জা;
বহুদূর থেকে শুনি তার মুচকি হাসির স্পন্দন,
কে যেন বেঁধে দিলো তারে, এক অচেনা বন্ধন!

এক কি অনুভূতি, জাগলে তুমি, এক প্রেমময় মায়া,
কবিতার বুকে খোদাই করেছি কী এক ছলনার ছায়া?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success