এলোমেলো Poem by RAJAT GHOSH

এলোমেলো

মেঘেদের রংধনু, আলতো আবেশ
ভেজা চুল, মিষ্টি, ভরা এলো কেশ,
মিশে যায় মোম, দহন জ্বলে বাতি
অন্ধকারে জ্বলবে এক জোড়া সমব্যথী।

নদীর প্লাবন, আলগা আলতো বাঁধন,
ভরা নদী যৌবনে মিলেছে শ্রাবণ,
উচ্ছাস, উদ্ধাম, ঢেউ ওঠে চিৎকারে
কত ফসল রোপন হয় স্নেহের সংসারে।

জোয়ার জল শান্তি আঁকে কপালে অবশেষে
শান্ত নদী, আঁকে ছবি, মোহনায় পরিশেষে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success