ঘোর Poem by RAJAT GHOSH

ঘোর

মেঘলা দুপুরে মেঘলা মন, মনমরা মেঘাচ্ছন্ন,
বৃষ্টি হয়ে সে আসবে কি? - ভাবনায় অবসন্ন;
উষ্ণ একলা গ্রীষ্মে, ধরবে কি সে রিক্ত এ হাত,
কালবৈশাখীর পায়ে পায়ে সে আসবে কি একসাথ?

প্রশ্ন অনেক জানা অজানার অগুনতি প্রশ্নমালার ভিড়ে,
মেঘেরা কি আড়ালে রেখেছে তারে ঘন আকাশের নীড়ে?
মেঘরাশি যাও চলে ওই দূরদেশে ফেলে রেখে তারে,
কে যেন অপেক্ষা করছে, চেয়ে কি দেখছ না ফিরে?

মোহময়ী সে, বড় মায়াবিনী, হৃদয়ে সে বড় আপন
না জানি কোন বিধাতা বুঝি লিখেছিল এ ললাট লিখন?
হটাৎ এক গ্রীষ্মের শেষে, বর্ষা নেমেছে এ জীবনে
পরিতৃপ্ত পৃথিবী আজ তার শীতল শান্ত পবিত্র বর্ষণে!

মায়াবিনী সে, বড় মায়ায় বেঁধেছে মোরে,
মোহময়ী সে, আটকে পড়েছি এক ঘোরে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success