রাক্ষস মাতা (Rakshos Mata) Poem by Arun Maji

রাক্ষস মাতা (Rakshos Mata)

Rating: 5.0

মাতা সাজে রাক্ষস আজ
শকুন সাঙ্গ পাঙ্গ।
শিশু রক্তে মায়ের তৃপ্তি
হত্যা মায়ের অঙ্গ।

চটির আড়ালে লাথি ঢাকা
আঁচলে তরবারি।
মমতার ভাঁজে পুতনার বিষ
হিংসার ছড়াছড়ি ।

সাদা শাড়ি ঘোমটা শুধু
রক্ত আসল নেশা।
বাংলা পূজে মাতৃ রূপে
হত্যা যার পেশা।

দাঁতে রক্ত পরম তৃপ্ত
মমতাময়ী রাজা।
শিশু রক্ত ​আনে ভক্ত
মায়ের বড় মজা।

শিশু রক্ত চাই রে আমার
রাক্ষস মাতা হাঁকে।
আয়রে শকুন মায়ের সাথে
পুতনা ভক্ত ডাকে।

ছুটছে মাতা অস্ত্র হাতে
নজর কচি শিশু।
ভুলাতে মন ভজে মাতা
বুদ্ধ আল্লা যীশু।

মায়ের খিদেয় শ্মশান বাংলা
নারী শিশু কাঁদে।
ধনী দরিদ্র্য মূর্খ পন্ডিত
সবাই মায়ার ফাঁদে।

বাংলা আজ শ্মশান ভূমি
কবরের ছড়াছড়ি।
শকুন শৃগাল নেকড়ে কেবল
শুঁকছে শিশুর নাড়ী।

© অরুণ মাজী
Painting: Igor Tishin

Wednesday, May 16, 2018
Topic(s) of this poem: poverty
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success