দিদির খোঁজে (Seeking Sister) Poem by Arun Maji

দিদির খোঁজে (Seeking Sister)

Rating: 5.0

দিদিরে দিদি আমার দিদি
কোথায় গেলি চলে?
পশু পাখি ফিরছে নীড়ে
সূর্য গেছে ঢলে। ​

বাঁশের বনে ঘরের কোনে
সব ​খুঁজেছি আমি।
বকুল তলা চালতা তলা
সব ​দেখেছি আমি।

বানুর বাড়ি তপুর বাড়ি
​আছিস তুই কোথায়?
বোস বাগানেও খুঁজেছি কত
তবু তোর দেখা নাই।

বিন্দি বুড়ী বলে নাকি
গেছিস আকাশে।
​মন্টু মাষ্টার বলে নাকি
ভাসিস বাতাসে।

​আলো চোখ কালো মায়ের
তোর কথা ভেবে।
তুলসী তলায় কে আমায়
তিনটে হামি দেবে?

​চোখের জলে ​মা বলে
গেছিস শ্বশুর বাড়ী।
​আসতে তোকে দেয় না তারা
​নিয়ম কড়াকড়ি।

বাবা বলে​ ​গেছিস তুই
বোর্ডিং স্কুলে পড়তে।
বড় ​যখন হবো আমি ​
​আসবি তুই খেলতে।

​বকমবাজ বড়র দল
​মিথ্যে কথা বলে।
​বুক ফঙ ফঙ​ শূন্য বুক
এখুনি আয় চলে।

বাবলা গাছে​র বাবুইটা
তোর​ই খোঁজ করে।
খাঁচার​ ​সেই চড়ুইটা
​গেলো বুঝি মরে।

যতখুশি কান মুলিস
কথা দিলাম তোরে।
তুই বিনা শূন্য বুক
যাচ্ছি আমি মরে।

দিব্যি দিলাম মাকে ছুঁয়ে
খাবো না কিছু আর।
​মন্ডা মিঠাই তেতো লাগে
তুই যে নেই আমার।

কান ​মুলে বলছি তোকে
​দুস্টুমি আর করবো না।
​নাকেও আমি খত ​দিচ্ছি
​তোর কথা ফেলবো না।

​কত মিষ্টি ​তোর হামি
এমন হামি হয় না। ​
​মা বাবা ​সবাই বকে
​তেমন হামি দেয় না। ​

দিদিরে দিদি আমার দিদি
গেলি কোথায় বল?
আলো এখন আঁধার আমার
চোখে আমার জল

© অরুণ মাজী

দিদির খোঁজে (Seeking Sister)
Tuesday, April 23, 2019
Topic(s) of this poem: brother,sister
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success