কর্ম্ম ও অকর্ম্ম (Short Note On Karma) Poem by Arun Maji

কর্ম্ম ও অকর্ম্ম (Short Note On Karma)

Rating: 5.0

তুমি যা কর, তা তোমার কর্ম্ম।
তুমি যা না করো, তাও তোমার একপ্রকার কর্ম্ম।
যদিও আমরা একে অকর্ম্ম বলি।

কর্ম্ম ও অকর্ম্ম-
দুয়েরই জন্য দায়ী তুমি। দুয়েরই ফল ভুগবে তুমি।

দুষ্কর্মের জন্য শাস্তি তুমি পাবেই।
স্বর্গের ঈশ্বর দ্বারা নয়, নরকের পিশাচ দ্বারাও নয়।
তুমি ভুগবে, তোমার প্রতিমুহূর্তের মানসিক যন্ত্রণায়,
নিদ্রার স্বপ্নে, ভীতির সন্ত্রাসে, সময়ের চক্রে।

© অরুণ মাজী

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success